পোস্টগুলি

জের (বিয়োগ ফল)

জীবনগীতি - ৪৪৪ রচনা : ১৬/০৭/২০২২ আনোয়ার হোসেন জীবন উপকার করেছো কত করছো কত অপকার, জের যতটা ইতিবাচক তার ততটা অধিকার।।  অপকার করিয়া যারা উপকারের ভাব দেখায়, তাদের চিনতে এই জীবনে অনেক বছর লেগে যায় (২) তাইতো জীবন বিনয় করে যাচাই শেখা দরকার। জের যতটা ইতিবাচক তার ততটা অধিকার।। হাজার কোপে লাঙল বানায় এক কোপে তা খড়ি হয়, কোন কথাতে কাটবে কত বলার আগে ভাবতে হয় (২) কোনো  কথায় বিনয় বোঝায় কোনো কথায় অহংকার। জের যতটা ইতিবাচক তার ততটা অধিকার।। 

জীবনগীতি- ৪৩৭

জীবনগীতি - ৪৩৭ রচনা : ০৪/০২/২০২২ আনোয়ার হোসেন জীবন কাহারবা বুঝতে চায় না গানের বাণী মানতে চায় না কথার মানি, কোন সুরে পড়িল সেই গান তাই নিয়ে হয় টানাটানি।। তাল-লয় কোথা হইল বেতাল তাই নিয়ে সব হয় যে উতাল, আমার কত উঠিল ছাল কেউ ভাবে না মর্মখানি।। দোষ ধরিতে বিশেষজ্ঞ গুণ বুঝিতে রয় যে অজ্ঞ, তাইতো আমি হতভাগ্য মান পেল না কোনো গানই।।

জীবনগীতি~ ৪৩৬

জীবনগীতি - ৪৩৬ রচনা : ২৮/০১/২০২২ আনোয়ার হোসেন জীবন এই বাতাসে বেড়ায় ভেসে (২) লক্ষ কোটি ওমিক্রন, ধরে রাখা যায়না সমীরণ, হায়রে আটকে রাখা যায়না ওমিক্রন।। ইউরোপ থেকে আমেরিকা এশিয়া থেকে অস্ট্রেলিয়া (২) পাসপোর্ট ভিসা লাগেনা তার থামে না কোনো স্টেশন।। মাস্ক পরো ভাই পরো রে মাস্ক গরম পানি ভরো রে ফ্লাস্ক (২) ঠাণ্ডা যেন লাগে না গায় গরম গরম করো ভোজন।।

জীবনগীতি~ ৪৩৭

জীবনগীতি - ৪৩৭ রচনা : ০৪/০২/২০২২ আনোয়ার হোসেন জীবন বুঝতে চায় না গানের বাণী মানতে চায় না কথার মানি, কোন সুরে পড়িল সেই গান তাই নিয়ে হয় টানাটানি।। তাল-লয় কোথা হইল বেতাল তাই নিয়ে সব হয় যে উতাল, আমার কত উঠিল ছাল কেউ ভাবে না মর্মখানি।। দোষ ধরিতে বিশেষজ্ঞ গুণ বুঝিতে রয় যে অজ্ঞ, তাইতো আমি হতভাগ্য মান পেল না কোনো গানই।।

হুশিয়ার

আধুনিক কবিতা পঠন পর্বত শিখরে বসি সমুদ্র মন্থন। লোকে বলে, "অবলার মন স্বয়ং ঈশ্বর না রে, করে উদঘাটন" সেই মতো আধুনিক ভাষা শুনিতে সুন্দর বটে মেটে না যে আশা। সহজ শব্দ সব, অর্থ সবই জানা উপমা অলংকারে এতটা জটিল করে মনে হয় কাছেই তো চেনা চন্দ্রঘোনা অথচ বুঝতে হলে যেতে হয় চাঁদে  অথবা আফ্রিকার ঘানা। তাইতো পাঠককূল, ভুলে গেছে বিলকুল পাঁঠা দিয়ে হয় হালচাষ? লোকে বলে, "পাগলের সুখ মনে মনে" কবিতা লিখিছে যারা তারা শুধু জানে, কবিতার মানে। কবি ও কবিতা শুধু আনুষ্ঠানিকতা সমাজে, রাষ্ট্রে নাই পাঠ্যবইয়ে মোড়া, আগে যেমন কম ছিল অংকে ইংরেজিতে ভবিষ্যতে কষ্ট হবে বাংলা খুঁজে পেতে।

script

<script type="text/javascript" async src="https://platform.foremedia.net/code/11029/analytics"></script>

নতুন চিন্তা ও চেতনা

নতুন চিন্তা ও চেতনা আনোয়ার হোসেন জীবন ১০/০৫/২০২১ এত ধর্ম, এত বিধিবিধান, রীতি নীতি, নিয়ম কানুন আইন, মতবাদ, মহা মনীষী, মহাগ্রন্থ, মহা বাণী, এত জ্ঞান বিজ্ঞান গবেষণা প্রযুক্তি যন্ত্রপাতি, তারপরও মানুষের জীবনে পরিবারে সমাজে রাষ্ট্রে সর্বোপরি সমগ্র বিশ্বে অন্যায় অনাচার ব্যভিচার অত্যাচার অবিচার মিথ্যাচার কপটতা ভণ্ডামি প্রতারণা দূষণ সবমিলিয়ে সবার জীবনে অশান্তি। পৃথিবীতে খুব কম লোক পাওয়া যাবে যারা পরিপূর্ণ শান্তিতে আছেন। আমরা যত কষ্টই  সহ্য করি না কেন, আমাদের ছেলে মেয়ে নাতি নাতনি অর্থাৎ পরবর্তী প্রজন্মের জন্য এমন বিভীষিকাময় পরিবেশ রেখে যেতে চাই? নিশ্চয়ই নয়? তাহলে কী করতে হবে? আমাদেরকে এমন উপায় উদ্ভাবন করতে হবে যাতে নিয়ম যত কম হয় এবং মেনে চলা কঠিন নয়। সকল ধর্ম, মত ও তত্ত্বের সাধারণিকরণ করতে করতে সরলতম সংস্করণ হচ্ছে - "সবাই স্বজন" এই একটি নীতির মাধ্যমে আমরা সমগ্র বিশ্ববাসী ঐক্যবদ্ধ হয়ে সকল সমস্যার সমাধান করে শান্তিপূর্ণ বিশ্ব এবং স্বর্গীয় পরিবেশ সৃষ্টি করতে পারি। সৃষ্টিকর্তা আমাদেরকে পরকালে স্বর্গের লোভ দেখিয়ে পৃথিবীকে নরক বানিয়ে রেখেছে, আমরা সকল মানুষ ঐক্যবদ্...