পোস্টগুলি

জীবনগীতি -৪৭০

জীবনগীতি - ৪৭০ রচনা : ০৬/১২/২০২৩ আনোয়ার হোসেন জীবন নিশি জাগিয়া কারে ভাবিয়া, জলে ভিজিয়া সুর সৃজিয়া।। সুর দরিয়ায় ঢেউয়ে ভাসিয়া, ডুবে মরিয়াও ওঠে হাসিয়া।। অসুর রাগিয়া ওঠে ক্ষেপিয়া, বিভেদ ধরাইয়া যায় ভাগিয়া।।

জীবনগীতি -৪৬৯

জীবনগীতি - ৪৬৯ রচনা : ০৫/১২/২০২৩ আনোয়ার হোসেন জীবন শুধুই লাইক আর কিছু নয়? এভাবে কি  ভালোবাসা হয়?।। আঙুল পরশ তব বুলাও বুকে, আবেগের আকুলতা নেব গো শুঁকে(২) দূরত্ব দূর করে কাটাও সময়।। এটুকু সময় আর নয় রাগারাগী, ভালো লাগা স্মৃতিটুকু কোরো ভাগাভাগি(২) ওটুকু প্রয়াস তব দিতে পারে জয়।।

জীবনগীতি -৪৬৮

জীবনগীতি - ৪৬৮ রচনা : ১৫/১১/২০২৩ আনোয়ার হোসেন জীবন কোথাও আটকায় না জীবন রহে না স্থির এই জগতে বন্ধু আমার মস্ত বড় বীর।। কোন পথে কোথায় গড়াবে পাইবা না ভাবিয়া, এক পলকে কোথায় যাবে পাইবা না খুঁজিয়া। যেইটুকু ক্ষণ পাইছো কাছে ক‌ইরো না অস্থির।। মায়া ভিন্ন অন্য কোনো ক‌ইরো না রে ফন্দি, ভয় দেহাইয়া কাউরে কভু ক‌ইরো না বন্দী। ছাইড়া দিলেও ফিরা আসলে ক‌ইরো না জাহির।।

জীবনগীতি -৪৬৭

জীবনগীতি - ৪৬৭ রচনা : ১৬/১০/২০২৩ আনোয়ার হোসেন জীবন আমারে কী কুত্তায়  কামড়ায় রে, আমি কেনো মানুষ হ‌ইয়া মানুষ মারি রে ।। মানবতার ক্ষতি ক‌ইরা কেউ পাবা না পাড়, মানবতার ক্ষতি করা তাড়াতাড়ি ছাড়। দুনিয়াতেও সকল হিসাব দিতে হয় বুঝাইয়া রে।। নিজে ম‌ইরাও যদি কোনো রাইখা যাও রে ছাও, তাহারে চুকাইতে হবে তোমার দেনাটাও। কত বোঝা চাপাইবা সন্তানের ঘারে।।

জীবনগীতি -৪৬৬

জীবনগীতি - ৪৬৬ রচনা : ৩০/০৭/২০২৩ আনোয়ার হোসেন জীবন বঙ্গবন্ধুর সোনার বাংলা করতে হলে উন্নয়ন, বেসরকারি শিক্ষা করো  জাতীয়করণ।। ডিজিটাল বাংলাদেশ এখন আর‌ও স্মার্ট হ‌ইতে চায়, জাতি গড়ার যে কারিগর তাগোরে পিছে ফেলায়। শিক্ষকেরা ভাত না পেলে জাতি গড়বে কিসের বলে? এই কথাটা বুঝতে হলে খুঁজতে হবে মূল কারণ।। বেসরকারি শিক্ষকেরা সাতানব্ব‌ই ভাগ পড়ায়, তবু তারা মাসের শেষে সবচেয়ে কম বেতন পায়। এক হাজার বাড়ি ভাড়া কেমন করে বাঁচে তারা, পাঁচ শ' টাকা মেডিকেলে বাইচা থাকতে হয় মরণ।।

জীবনগীতি -৪৬৫

জীবনগীতি - ৪৬৫ রচনা : ২৯/০৭/২০২৩ আনোয়ার হোসেন জীবন মা মাগো মা তোমার তুলনা মাগো আর কেহ না।। তোমার দেহের রক্ত মাংসে গড়া এই দেহ, তোমার মত আমার ব্যথা বুঝে না কেহ। তোমার মত এই অভাগায় কে করে ক্ষমা।। কত কষ্ট করো তুমি আমার সুখের লাগি, তোমার মত কেউ হবে না আমার দুঃখের ভাগি। তোমায় বলার অনেক কথা হয়েছে জমা।।

জীবনগীতি -৪৬৪

জীবনগীতি - ৪৬৪ রচনা : ২৩/০৭/২০২৩ আনোয়ার হোসেন জীবন মরার পরে কী রবে রে  দেখো না ভাবিয়া,  লোক ঠকাইয়া কামাই করলে  কিসের লাগিয়া।। মানুষের হক নষ্ট করলে পাইবা না ক্ষমা, ব্যাংকে তোমার কোটি টাকা যত‌ই থাক জমা। রোজ হাশরে পাওনাদারে কী দিবা বুঝাইয়া?।। হালাল রুজি না করিলে দেহটাই হারাম, হারাম দেহের এবাদতে নাই কোনো আরাম। চক্ষু বুজলে বুঝতে পারবে কিসের এই দুনিয়া।।