পোস্টগুলি

জীবনগীতি -৪৮৮

জীবনগীতি - ৪৮৮ রচনা : ১৪ জৈষ্ঠ্য ১৪৩১ ২৭ মে ২০২৪ আনোয়ার হোসেন জীবন মানুষের মন বিরাট বড় ধন, পুরো জগৎ পুরে দিলেও আটবে বিলক্ষণ।। চিন্তা করার ক্ষমতা তার  অপার অসীম, যত‌ই গভীর যাও না কেন  তত‌ই গহীন (২) সেই গহীনে ঢোকার সাহস  করে রে কয় জন।। এত বড় জগতটারে  ফেলাই রাখলা খালি, নতুন কিছু না জানিলে  শুনতে হবে গালি (২) কাজে না লাগিলে কারো করে না স্মরণ।।

জীবনগীতি -৪৮৭

জীবনগীতি - ৪৮৭ রচনা : ১২ জৈষ্ঠ্য ১৪৩১ ২৫ মে ২০২৪ আনোয়ার হোসেন জীবন দেওয়ানগঞ্জের জনগণ  এখন অনেক সচেতন, চুদুরবুদুর ক‌ইরো না গো ওহে নেতাগণ, সময়মতো বুঝাই দিবো জনমের মতন।। জনসেবা করতে চাও কাম ক‌ইরা দেখাই দাও (২) আকাম করলে ধরা খাইবা  সের পুরবে যখন।। সত্যিকারের ভালোবাসা  বুঝাইতে লাগে না ভাষা (২) জনগণে বুঝতে পারে কার দরদ কেমন।।

জীবনগীতি -৪৮৬

জীবনগীতি - ৪৮৬ রচনা : ২১ বৈশাখ ১৪৩১ ৪ মে ২০২৪ আনোয়ার হোসেন জীবন জলের ধর্ম নিম্নগামী  অগ্নি উর্ধ্বে গমন, মৃত্তিকা নড়ে না নিজে  বায়ুর ধর্ম চলন।। সকল বস্তুর এক‌ই ধর্ম এক‌ই রকম কাজ, মানুষের ধর্ম কেন  হরেকরকম আজ? একেক জনে করে কেন  একেক ধর্ম পালন।। হাজার বাদ্য বাজতে পারে এক‌ই রকম সুরে, জীবের সেরা মানুষ তবু থাকে দূরে দূরে (২) আসল ধর্ম মানবতা  বলেছেন লালন।।

জীবনগীতি -৪৮৫

জীবনগীতি - ৪৮৫ রচনা : ১৯ বৈশাখ ১৪৩১ ০২ মে ২০২৪ আনোয়ার হোসেন জীবন দেওয়ানগঞ্জের সকল ব‌ইন ও ভাই উপজেলায় চেয়ারম্যান পদে  কালাম ভাইকে চাই,  কালাম ভাইয়ের ঘোড়া মার্কায়  ভোট দিবেন সবাই।। আমরা হ‌ইলাম  কালাম ভাইয়ের ভক্ত  নির্বাচনে কালাম ভাইদের  ঝরেছে রক্ত (২) তবু তাঁরা কারো উপর  কোনো জুলুম করে নাই, দেওয়ানগঞ্জের শান্তি রক্ষায় কালাম ভাইকে চাই।। দুর্নীতি মুক্ত সমাজ গড়তে  কালাম ভাইয়ের জুড়ি নাই কালাম ভাইয়ের ঘোড়া মার্কায়  ভোট দিবেন সবাই।। দীর্ঘ দিনের পরীক্ষিত  ফাঁকি দেওয়ার সুযোগ নাই কালাম ভাইয়ের ঘোড়া মার্কায়  ভোট দিবেন সবাই।।

জীবনগীতি -৪৮৪

জীবনগীতি - ৪৮৪ রচনা : ১৬ বৈশাখ ১৪৩১ ২৯ এপ্রিল২০২৪ আনোয়ার হোসেন জীবন যাহার সনে যতটা ক্ষণ  সময় কাটাই, তার জীবনের সেই সময়টায় ভাগ বসাই, এক‌ই ভাবে আমার জীবন তারে সঁপে দেই।। জীবন হলো বছর মাস আর দিনের সমষ্টি, প্রতিটি মূহুর্ত তাই এড়ায় না দৃষ্টি। সময় হত্যা করে যারা  তারা তো কসাই।। প্রয়োজনে সবার কাছেই  যেতে আমায় হবে, বাকি সময় খুঁজতে হবে  জ্ঞানী কারা ভবে। সবার মতের যুক্তি বুঝে তবেই পা বাড়াই।।

জীবনগীতি -৪৮৩

জীবনগীতি - ৪৮৩ রচনা : ৮ বৈশাখ ১৪৩১ ২১ এপ্রিল২০২৪ আনোয়ার হোসেন জীবন সবার মতের শ্রদ্ধা জানাই কারো প্রতি ঘৃণা নাই, আমার মতো  আমি চলতে চাই।। সারাটা জনম ভরিয়া  আমি গেলাম পড়িয়া, একেক মতে একেক জনে  যায় যে জুড়িয়া (২) সবার সাথে মিলতে পারে  এমন কোনো পথই নাই।। সবাই স্বজন এই কথাটা  মেনে চললে পরে, সবাইকে বাঁধিতে পারো ভালবাসার ডোরে (২) পাগল জীবন বিনয় করে  সবার মাঝে ঐক্য চাই।।

জীবনগীতি -৪৮২

জীবনগীতি - ৪৮২ রচনা : ৭ বৈশাখ ১৪৩১ ২০ এপ্রিল২০২৪ আনোয়ার হোসেন জীবন বুকের ভিতর কষ্ট নিয়া কেমনে সুখের গান গাই, এত ভণ্ড হ‌ইতে পারি নাই আমি এত ভণ্ড হ‌ইতে পারি নাই।। সারা জনম স‌ইলাম বঞ্চনা সেইটা ক‌ইতেও দিল না, জমাট বাঁধা ব্যথার পাহাড় ব‌ইতে পারি না (২) সবাই শুধু সুখ খুঁজে  কষ্ট শোনার সময় নাই।। সবাই শুধু কাইড়া নিতে চায়  কেহ ফেরত নাহি দেয়, কুলাইতে পারি না আমি  সংসারেরো ব্যয় (২) চোর পুলিশে যুক্তি করে সাধুরে দেয় জেলখানায়।।