পোস্টগুলি

বিশ্বশান্তি সংঘ

জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সমগ্র বিশ্বের সকল মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি মাত্র নীতি বা আদর্শ - "সবাই স্বজন" এর ভিত্তিতে ইতিবাচক বা শান্তি প্রিয় মানুষগুলোকে অনলাইনে সংঘবদ্ধ করে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে এই গ্রুপ বা সংঘের প্রতিষ্ঠা। এই সংঘের প্রধান এবং একমাত্র মূলনীতি হচ্ছে: "সবাই স্বজন"। মানে সমগ্র বিশ্বের সকল মানুষ আত্মীয় বা স্বজন। অর্থাৎ এই নীতি তারাই মান্য করবে যারা জগতের সকল মানুষকে আপনজন মনে করে এবং সে অনুযায়ী জীবন যাপন করে। সে অনুযায়ী জীবন যাপন করা মানে সকলকে সম্মান ও ভক্তি করা, কারো প্রতি ঘৃণা বা বিদ্বেষ নয়, কারো কোনরকম ক্ষতি বা বিরক্তি নয়, সবার সাথে মিলেমিশে হাসি আনন্দে জীবনযাপন করা এবং জীবন মান উন্নয়নের মাধ্যমে ব্যক্তিগত জীবন, পরিবারপরিজন ও মানবজাতির কল্যাণে অংশগ্রহণ ও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সর্বদা সচেষ্ট হ‌ওয়া। নিজের, পরিবারের আর মানবজাতির কল্যাণ করতে চাইলে সকল ধরনের অন্যায়, অনাচার, অবিচার, ব্যভিচার পরিহার করতে হবে। এই নীতি যারা মেনে চলার চেষ্টা করবেন শুধু তাঁরাই এই সংঘে যোগদান করার যোগ্যতা অর্জন করবেন। সংখ্য

জীবন

জীবন যেকোনো ক্ষণ চলে যেতে পারে, একবার চলে গেলে আসবে কি ফিরে? যতক্ষণ বেঁচে আছো করো উপভোগ, অপরের ক্ষতি করে বাঁধি‌ও না রোগ।

হীনতা

হীনতা  আনোয়ার হোসেন জীবন        পঞ্চাশ বছর গেলো পেয়ে স্বাধীনতা, গোপনে নিরবে কাঁদে বাকস্বাধীনতা। রাজনীতিবিদদের নেই শালীনতা, তাঁরা বুঝি মনে করে বোঝেনা জনতা। শিক্ষকের মান কম ঘোঁচেনা দীনতা, এখনো দেখিনা কারো সে বিচক্ষণতা।

জীবনগীতি - ৪৩৩

জীবনগীতি - ৪৩৩ রচনা : ১৫/০৩/২০২১ আনোয়ার হোসেন জীবন ফূল ফুটেরে অলি জোটেরে, ফুলের মধু শুধু লোভী লোটেরে।। দুধের মাছি রে দেখে নাচি রে, অসময়ে ছিল যারা ভুলে গেছি রে।। সময় গেলে রে সব উল্টো ঘোরে রে, ভুলগুলো মূল সহ ফুটে ওঠে রে।।

শব

সময়ের সাথে সাথে বদলায় সব, যাহারা মানে না তাহা তাহারা‌ই শব।

জীবনগীতি - ৪৩২

জীবনগীতি - ৪৩২ রচনা : ১০ /০৩/২০২১ আনোয়ার হোসেন জীবন কথারা হারায় না তো নিদানের কালে, উপকারী কথা গেঁথো সবুজের লালে।। ভুলে যাই ভুলে যেও অপকারী প্রথা, ভালোবাসা ভান হলে রচে না তো গাঁথা।। ব্যথারা হারায় না তো অভিমানে জাগে, কেউ তা বুঝুক বা না পাবে ঠিক‌ই ভাগে।।

হে সভ্য সমাজ

হে সভ্য সমাজ, চিন্তার প্রকাশকে পারবে কি দমাতে? প্রযুক্তি প্রতি জনে জনে, চিন্তা চলিতে থাকে মনে। চিন্তা সঠিক যদি হয় তবে তার হবেই তো জয়। ক্ষমতার অপব্যবহার যে করে সে পায় না তো ছাড়। তাই ক্ষমতার করো ব্যবহার দেখে শুনে বুঝে চারিধার।  প্রশাসনের প্রতিটি স্তরে মৌলবাদে গেছে ভরে। কাটিতে পারে না গাছ কুড়াল লোহার, যদি না সঙ্গে থাকে কাঠের আছাড়। শুধু সৎরাই প্রশংসনীয়, অসতের পরিজন সদা নিন্দনীয়। আগে যারা মরে গেছে বেঁচে গেছে তারা, আজো যারা বেঁচে আছে তারা খেলো ধরা। পাপ করে মাপ নাই আগামীর কাছে, সময়ে না শোধরালে ধরা খাবে পাছে। করো না কাহারো ক্ষতি হোক যত বোকা, বোকাদের ধোঁকা দিলে খেতে হবে পোকা। জ্ঞানী হ‌ও বেশী বেশী হয়ো না চতুর, কুপথে কামালে টাকা সহসা ফতুর।