জীবনগীতি - ৪৪৭
জীবনগীতি - ৪৪৭ রচনা : ১৭/০৯/২০২২ আনোয়ার হোসেন জীবন এই জগতে কে বা কাহার? স্বার্থ বিনে সবই আঁধার। বস্তুই ধর্ম পালন করে, মানুষ করে স্বার্থ উদ্ধার।। জল কখনো রয় না অসমান, যদি না বায়ু তোলে তুফান (২) সকল তরল নিচুতে গড়ায়, তাপ পেলে হয় ঊর্ধ্ব বিহার।। তাপ না পেলে লোহা না গলে, স্বার্থ পেলে নেতাও টলে (২) স্বার্থ হানি হয় যখনি, দ্বন্দ্বে জড়ায় কোন সে আকার।।