পোস্টগুলি

ফেব্রুয়ারি, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

জীবনগীতি -৪৭৮

জীবনগীতি - ৪৭৮ রচনা : ২৬/০২/২০২৪ আনোয়ার হোসেন জীবন ছোট্ট পাথর পড়লে জলে ঢেউ উঠে না, আওয়াজ হয়, সে আওয়াজটা শুনতে পাওয়া সবার কি সেই সাধ্য হয় ?।। যত বড়ই হ‌ও না কেন শুনেছো কি সব আওয়াজ? তবে কিসের বড়াই বলো? বড়াই নহে থাকলে লাজ। লাজ হারালে থাকলো কী আর তবে কি আর সভ্য রয়?।। জুলুম করলে জালিম হবে সব জালিমের হয় বিচার, যত‌ই প্রভাব খাটাও না কেন ক্ষমা নাহি মিলবে তার। মজলুম দের ঐক্য হলে ধরাবে ভয়, জীবন কয়।।

জীবনগীতি -৪৭৭

জীবনগীতি - ৪৭৭ রচনা : ১১/০২/২০২৪ আনোয়ার হোসেন জীবন মানুষ রে ও মানুষ বিশ্বাস ক‌ইরো না, আমার মতো বিশ্বাস ক‌ইরা কষ্ট পা‌ইও না।। যেই কথাটা শু‌ইনা তুমি হ‌ইলা রে সুখী, সেই কথাটা মিথ্যা হ‌ইলে কে হ‌ইবে দুঃখী? এই দুনিয়ায় সবার কথা ঠিক থাকে না।। সামনে থাকলে যেই মানুষে প্রচার করে গুণ, একটু আড়াল হ‌ইলে পরে করতে পারে খুন। এই জনমে মুখ ও মুখোশ চিনতে পারলাম না।।

জীবনগীতি -৪৭৬

জীবনগীতি - ৪৭৬ রচনা : ২৬/০১/২০২৪ আনোয়ার হোসেন জীবন তুমি জানো না রে অপরাধী, কত জনে করিছে ভিডিও, ধরা তো পড়িবে তুমিও সোনা পাশেতে থাকিবে না কেহ।। যত‌ই তুমি হ‌ও না হুঁশিয়ার প্রযুক্তির এই যুগে  পাইবা না রে পার, ধরা তো পড়িতে হবে গো ময়না শরম পাবে তোমার নাতি পুতীও।। তুমি যতখানি পাইয়াছো রে ছাড় আগে বাড়াইও না আর (২) বেশি বাড়লে ভাঙ্গতে হবে বেশি ও।।

ভাষার গান

ভাষার গান রচনা:আনোয়ার হোসেন জীবন   সুর: শংকর পাল রিংকু রক্ত দিয়ে কিনে এনেছি আমার মায়ের ভাষা, মুছে দিতে চেয়েছিল পশ্চিমা সর্বনাশা ।। ওরা পারেনি কোন দিন পারবে না কখনও বার বার হারতে হবে, এদেশের বুক থেকে তাদের অনুসারী চিরতরে মুছে যাবে । আজ ভাষাদিবসে লওরে শপথ হৃদয়ে জাগাও আশা ।। পরাজিত সেই বেহায়ার বংশ আবার গজায় মাথা, নতুন প্রজন্ম জেগেছে এবার তাদের দিতে বাধা । ওদের যারা ঠাঁই দিয়েছে মিটবে না তাদের আশা ।।