পোস্টগুলি

এপ্রিল, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

জীবনগীতি -৪৮৪

জীবনগীতি - ৪৮৪ রচনা : ১৬ বৈশাখ ১৪৩১ ২৯ এপ্রিল২০২৪ আনোয়ার হোসেন জীবন যাহার সনে যতটা ক্ষণ  সময় কাটাই, তার জীবনের সেই সময়টায় ভাগ বসাই, এক‌ই ভাবে আমার জীবন তারে সঁপে দেই।। জীবন হলো বছর মাস আর দিনের সমষ্টি, প্রতিটি মূহুর্ত তাই এড়ায় না দৃষ্টি। সময় হত্যা করে যারা  তারা তো কসাই।। প্রয়োজনে সবার কাছেই  যেতে আমায় হবে, বাকি সময় খুঁজতে হবে  জ্ঞানী কারা ভবে। সবার মতের যুক্তি বুঝে তবেই পা বাড়াই।।

জীবনগীতি -৪৮৩

জীবনগীতি - ৪৮৩ রচনা : ৮ বৈশাখ ১৪৩১ ২১ এপ্রিল২০২৪ আনোয়ার হোসেন জীবন সবার মতের শ্রদ্ধা জানাই কারো প্রতি ঘৃণা নাই, আমার মতো  আমি চলতে চাই।। সারাটা জনম ভরিয়া  আমি গেলাম পড়িয়া, একেক মতে একেক জনে  যায় যে জুড়িয়া (২) সবার সাথে মিলতে পারে  এমন কোনো পথই নাই।। সবাই স্বজন এই কথাটা  মেনে চললে পরে, সবাইকে বাঁধিতে পারো ভালবাসার ডোরে (২) পাগল জীবন বিনয় করে  সবার মাঝে ঐক্য চাই।।

জীবনগীতি -৪৮২

জীবনগীতি - ৪৮২ রচনা : ৭ বৈশাখ ১৪৩১ ২০ এপ্রিল২০২৪ আনোয়ার হোসেন জীবন বুকের ভিতর কষ্ট নিয়া কেমনে সুখের গান গাই, এত ভণ্ড হ‌ইতে পারি নাই আমি এত ভণ্ড হ‌ইতে পারি নাই।। সারা জনম স‌ইলাম বঞ্চনা সেইটা ক‌ইতেও দিল না, জমাট বাঁধা ব্যথার পাহাড় ব‌ইতে পারি না (২) সবাই শুধু সুখ খুঁজে  কষ্ট শোনার সময় নাই।। সবাই শুধু কাইড়া নিতে চায়  কেহ ফেরত নাহি দেয়, কুলাইতে পারি না আমি  সংসারেরো ব্যয় (২) চোর পুলিশে যুক্তি করে সাধুরে দেয় জেলখানায়।।

জীবনগীতি-৪৮১

জীবনগীতি - ৪৮১ রচনা : ৫ বৈশাখ ১৪৩১ ১৮ এপ্রিল২০২৪ আনোয়ার হোসেন জীবন আইবো রে আইবো রে  আমার বাসরে, একটু আগে মোবাইল ফোনে খবর পাইছি রে।। এই জগতে যত গ্রহ সবার ভীষণ গতি, বন্ধু কাছে না থাকিলে  আমার যে দুর্গতি (২) গতির স্রোতে সাগর পোতে  আমায় ভাসাও রে।। বৈশাখীর এই বিরাণ বুকে  বর্ষা হ‌ইয়া আসো, জলের ধারায় হৃদয় পাড়ায় সজীবতায় ভাসো (২) এই জীবনের অভাব ভুলে  একটু হাসো রে।।

জীবনগীতি -৪৮০

জীবনগীতি - ৪৮০ রচনা : ১৭ এপ্রিল২০২৪ ৪ বৈশাখ ১৪৩১ আনোয়ার হোসেন জীবন তোমারে পাইলাম না তবু হ‌ইলাম না সন্যাসী, ব‌উ পোলাপানেরে এখন  অনেক ভালোবাসি।। তবু কভু মনে হ‌ইলে রে বন্ধু  ভাঙ্গে রে পাঁজর, অলক্ষ্যেতে দু'চোখ থেকে  ঝরে ঝরঝর (২) কোনোদিন‌ও বুঝিলে না  কতটা পিয়াসী।। যা পেয়েছি তাহা নিয়া  সুখী থাকতে চাই, এই জীবনে আর তো কিছু  সম্ভাবনা নাই (২) না চাহিয়া পাইলে কিছু  তবেই মহাখুশি।।

জীবনগীতি -৪৭৯

জীবনগীতি - ৪৭৯ রচনা : ০১/০৪/২০২৪ আনোয়ার হোসেন জীবন কারে বা বুঝাই আমি  কারে বা শুধাই? এই জগতে শান্তি পাওয়ার আছে কি উপায়? পরিবার চালাতে গেলে  লাগে যেটুক অর্থ, কামাই না করিতে পারলে জীবনটা যে ব্যর্থ। পোলাপান আর ব‌উয়ের কাছে কেমনে মুখ দেখাই।। বেশি টাকা কামাই করতে  যদি আমি ছুটি, শরীর আর মনের কামনা  দিতে হয় ছুটি। অল্পে তুষ্ট থাকার মতো  গড়তে পারি নাই।।