জীবনগীতি -৪৯৩
জীবনগীতি - ৪৯৩ রচনা : ০৭ আশ্বিন ১৪৩১ ২২ সেপ্টেম্বর ২০২৪ আনোয়ার হোসেন জীবন ক্ষুধার জ্বালায় অস্থির হইয়া কোনহানে মুই যাই, জম্মের মতো তোমরা মোরে দিয়াছো খাওয়াই।। ভালোবাসার অপরাধে খাইলাম কত মাইর, বাপ হারাইয়া মাও হারাইয়া হইলাম ঘরের বাইর। ভাইয়েরে হারাইয়া মুই খুঁজিয়া বেড়াই।। চামড়া পুড়লে হাড় ভাঙলে দিলে বাঁশের ডলা, এত কষ্ট দিলে মোরে যায় না মুহে বলা। মনু তোরা মেদাবী অইয়া পশু হার মানাই।।