জীবনগীতি -৪৮৮
জীবনগীতি - ৪৮৮ রচনা : ১৪ জৈষ্ঠ্য ১৪৩১ ২৭ মে ২০২৪ আনোয়ার হোসেন জীবন মানুষের মন বিরাট বড় ধন, পুরো জগৎ পুরে দিলেও আটবে বিলক্ষণ।। চিন্তা করার ক্ষমতা তার অপার অসীম, যতই গভীর যাও না কেন ততই গহীন (২) সেই গহীনে ঢোকার সাহস করে রে কয় জন।। এত বড় জগতটারে ফেলাই রাখলা খালি, নতুন কিছু না জানিলে শুনতে হবে গালি (২) কাজে না লাগিলে কারো করে না স্মরণ।।