"জি - টু" এমন এক দুনিয়া যা আগের দুনিয়া থেকে সম্পূর্ণ আলাদা। এ দুনিয়ায় নেই কোটি কোটি কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব, স্মার্টফোন, সিসি ক্যামেরা, আইনজীবী, আদালত, বিচারক, জেলখানা, থানা, পুলিশ, কোর্ট কাচারী, হাসপাতাল, হাটবাজার, চোর, বদমাশ, গুন্ডা, ছিনতাইকারী, অপহরণকারী, ধর্ষক, খুনী, জঙ্গি, অন্যায় অত্যাচার নির্যাতন অবিচার, শোষণ বঞ্চনা অপমান। হাসছেন নিশ্চয়ই? এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, জি - টুতে শুধু এটুকু নয় আরও অনেক কিছু অনায়াসে সম্ভব। "প্রতিটি মানুষ হবে অসীম ক্ষমতাবান ইন্টারনেটের সাথে যদি হয় কানেকশান।" প্রতিটি মানুষ ইন্টারনেটের সাথে যুক্ত থাকার কারণে কেউ কাউকে মনে মনে স্মরণ করলেও তার সাথে যুক্ত হতে পারে। শুধু মনের মানুষ নয়, পরিবার পরিজন সহ বিশ্বের সবার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা সম্ভব কোন বৈদ্যুতিক যন্ত্রের সাহায্য ছাড়াই। ফলে গোসল খানা, শৌচাগার বা নদী সাগর মহাসাগর যেখানেই থাকুক না কেন যে কারো সাথে যোগাযোগ রাখতে পারবে।তাই যে কোন সমস্যায় সাহায্য পাবে সহজেই। "G-Two" is a world that is completely different from the previous world. There are not billions ...