আশার ঝিলিক (কবিতা)
আশার ঝিলিক আনোয়ার হোসেন জীবন রচনা: ২৮/০২/২০২৫ অনন্ত আকাশের উদগীরনে আতংকিত আমজনতার অংশে আমিও একজন অতিসাধারণ , কোটি কোটি জনগণ সাজা ভোগে অকারণ একজনের অহংকার বশে। হায়েনার হুঙ্কারে তটস্থ তল্লাটে চুনোপুঁটি ছোটে দিগ্বিদিক, ভবের এ রোশনাই ভয়ের অভাব নাই তবু জাগে আশার ঝিলিক।