পৃথিবীর শান্তি (প্রবন্ধ)

 শুধু চীনের উইঘুর নয় ফিলিস্তিন, ইরাক, ইরান, সিরিয়া, তুরস্ক, কাশ্মীর ও বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সব দেশেই কমবেশি মানবতা লঙ্ঘিত হচ্ছে চরম ভাবে।

সকল ধরনের প্রতিকূলতা অতিক্রমের জন্য প্রতিটি মানুষের অনেক ক্ষমতা দরকার।

এই ক্ষমতা অর্জনের সবচেয়ে সহজ ও কার্যকর উপায় ইন্টারনেটের ব্যবহার। স্মার্টফোন, ট্যাব, ল্যাপটপ, কম্পিউটার অর্থাৎ কোনো যন্ত্র বা ডিভাইস ছাড়া কি ইন্টারনেট ব্যবহার করা সম্ভব?

সকল মানুষের পক্ষে কি এসব যন্ত্র সমান ভাবে ব্যবহার করা সম্ভব?

সবার পক্ষে কি কিছু দিন পরপর উন্নত মডেলের যন্ত্র কেনা সম্ভব?

সমস্ত পৃথিবী ও সকল মানুষকে কি যন্ত্রের আওতায় রাখা সম্ভব?

ওয়াশ রুমে, পানির নিচে বা বিদ্যুৎ বিহীন এলাকায় যন্ত্র ব্যবহার করা সম্ভব?

তাহলে সকল মানুষের জন্য কম খরচে বিনা ঝামেলায় সার্বক্ষণিক ইন্টারনেটের সাথে যুক্ত থাকার সবচেয়ে সহজ ও কার্যকর উপায় কি?

আমার মতে - "মানুষের মস্তিষ্ক ইন্টারনেটের সাথে যুক্ত করাই সর্বশ্রেষ্ঠ উপায়।"

পুরো পৃথিবীকে ব্যাপকভাবে বদলে দেয়ার এক ব্যাতিক্রমী ভাবনা।

সকল যুগেই উন্নত চিন্তার মানুষদের কে তাচ্ছিল্য করা হয়েছে। অবাস্তব, অদ্ভুত,উদ্ভট, ভিত্তিহীন, পাগলের প্রলাপ বলে থামিয়ে দেয়ার চেষ্টা করেছে এমনকি হত্যা পর্যন্ত করেছে। 

কিন্তু এখনকার এ উন্নত প্রযুক্তির যুগে অবাধ তথ্যপ্রবাহের আলোকে অনেকেই অনেক উন্নত চিন্তার স্তরে পৌঁছেছেন। তাদের প্রতি আমার বিনীত মিনতি - আপনারা দয়াকরে সমগ্র পৃথিবীর সকল মানুষের স্বার্থে আমার প্রস্তাবনাটির খুঁটিনাটি বিশদভাবে বিশ্লেষণ করে এর ত্রুটি, দুর্বলতা, সীমাবদ্ধতা ও সমস্যা চিহ্নিত করে তা উৎরানোর উপায় উদ্ভাবন করার চেষ্টা করুন। আপনি সকল মানুষের কল্যাণের জন্য যা করবেন তার ফল আপনি নিজেই পাবেন, কেউ আপনাকে বঞ্চিত করতে পারবে না। কিন্তু আপনার কর্ম বা মতামত মানুষের কল্যাণের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তার ফল‌ও আপনাকে বা আপনার বংশধরদের কে ভোগ করতে হবে, এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন।

আমার স্বপ্ন আমার সাধনা

সকল মানুষের দূর হোক যাতনা।

সকল মানুষের সকল যাতনা

দূর করাও কিন্তু এত সহজ না।

এক যন্ত্রণা দূর করতে যেয়ে আরও অনেক যন্ত্রনার উদ্ভব হয়। তাই মানুষ দিশাহারা,

কারো কথাই বিশ্বাস করা যায় না। তার পরও মানুষকে বিশ্বাস করতে হয়,

সাময়িক উপশম সেটাও তো কম নয়।

কিন্তু আমার কথা আপনাদেরকে অন্ধভাবে বিশ্বাস করতে বলছি না। আপনারা যুক্তিতর্ক ও আলোচনার মাধ্যমে সবকিছু ভালভাবে যাচাই করে নিন। এজন্যই আমার আইডি তে লিখেছিলাম - "যাচাই শেখ"। এটা নিয়েও অনেকে ট্রল করেছেন!

আমার মূল তত্ত্ব - " সমগ্র বিশ্বের সকল মানুষের শান্তি"।

এ শান্তি অর্জন করতে হলে চারটি নীতিকে

প্রতিপাদন করতে হবে। এ চারটি নীতি হচ্ছে:

 ১।  "এই জগতের যত মানুষ

        সবাই আপন হয়,

        কেউ করো না ভয়।"

২। "প্রতিটি মানুষ হবে

      অসীম ক্ষমতাবান,

      ইন্টারনেটের সাথে যদি

      হয় কানেকশান।"

৩। "অনলাইনে হতে হবে

      সকল লেনদেন,

      নগদ টাকা চিরতরে

      বন্ধ করে দেন।"

৪। ইউনিটের সব কাজ

      সবে মিলে মিশে,

      সমাপন করে যাব

      স্বনির্ভর দেশে।

  মুক্তিযুদ্ধের চেতনার আলোকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় আমার চারটি নীতিকে যাচাই করার জন্য সকলকে বিনীত

 আহ্বান জানাচ্ছি।

 ( চারটি মূলনীতি বিস্তারিত জানতে আমার টাইমলাইনে দেখতে পারেন।)

 পরবর্তী পর্ব:  ২য় নীতির ভিত্তিতে -

           "যন্ত্রের যন্ত্রণা"

        পড়ার আমন্ত্রণ রইলো।

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবনগীতি - ৫০৬

"সবাই স্বজন " ব্লগের মূল্যায়ন

জীবনগীতি - ৫১০