জীবনগীতি -৩৭৪
জীবনগীতি-374
আনোয়ার জীবন ফালতু
বাইচা থাকতে
খোঁজ নিলা না
মরলে খুঁইজা
লাভ কী?
কোটি টাকা
খরচ করলেও
আমায় পাবে কি? ।।
টেকার ঠেকায়
ধইরা রাখতে
পারিলাম না মান,
মইরা গেলে
চাই না কারো
এইটুকু সম্মান (2)
এই জীবনে জমাইছি যা
বইলা যাইতে পারব কি? ।।
এই জীবনে দেখছি শুনছি
ভাবছি কত আর,
সেই ভাবনার বাস্তবায়ন
কঠিনো ব্যাপার (2)
এই দুনিয়ার সব মানুষের
শান্তি নিশ্চিত হইব কি? ।।
রচনা: 27/1/14
মন্তব্যসমূহ