জয় বাংলা
জয় বাংলা
আনোয়ার হোসেন জীবন
আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে যেভাবে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল এবং এর পূর্বে শেখ কামালের ব্যাঙ্ক ডাকাতি ও মেজর ডালিমের স্ত্রী অপহরণের মত গুজব, অপপ্রচার বা প্রোপাগান্ডা চালিয়ে বঙ্গবন্ধুর বিরুদ্ধে জনগণকে বিষিয়ে তোলা হয়েছিল তারই ধারাবাহিকতায় আরও উন্নত পদ্ধতিতে শেখ হাসিনার বিরুদ্ধে জনগণকে ক্ষেপিয়ে তুলতে আন্তর্জাতিক চক্রান্তের সম্মিলিত প্রচেষ্টা আল জাজিরার এই রিপোর্ট। আশা করছি সরকার তাঁর সমস্ত কুশলতা প্রয়োগ করে আলজাজিরার রিপোর্টের দাঁতভাঙা জবাব দেবে। আর জনগণকে বিনীত ভাবে অনুরোধ করছি কোনরকম অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে শেখ হাসিনার উপর ভরসা রাখুন, আভ্যন্তরীণ দোষত্রুটি সংশোধন করে উনি অবশ্যই দেশকে এগিয়ে নিয়ে যাবেন। কারণ জাতির জনকের কন্যা কখনো জাতির সাথে বেইমানি করতে পারেন না। যদি করেন তবে তাঁর ও পিতার সমস্ত অর্জন মূহুর্তেই ধূলায় লুটাবে। বাঙালি জাতির বিরুদ্ধে যত অপবাদ ই দিক না, উপযুক্ত ডাক পেলে বাঙালি ঐক্যবদ্ধ হতে সময় নেয় না। আর বাঙালি ঐক্যবদ্ধ হলে পৃথিবীর এমন কোন শক্তি নেই যে এ জাতিকে ধ্বংস করতে পারে।
জয় বাংলা।
মন্তব্যসমূহ