ছড়া
ব্যঞ্জন বর্ণ পাঁচালী
(সবগুলো ব্যঞ্জন বর্ণ ব্যবহৃত)
আনোয়ার হোসেন জীবন
কখনো গোপনে যদি
ঘরে ঢুকে ব্যাঙ,
চট্ করে ছালা দিয়ে
জড়াবে দু' ঠ্যাং।
ঝামেলা এড়াতে মিঞা
ডাকবে তখন,
থাকো ধরে ফাঁপরে না
পড়ে যতক্ষণ।
ভয় শেষ হলে গেয়ো
আষাঢ়ের গান,
অতঃপর কাৎ হয়ে
বসে খেয়ো পান।
মন্তব্যসমূহ