জীবনগীতি - ৪৩২

জীবনগীতি - ৪৩২
রচনা : ১০/০৩/২০২১
আনোয়ার হোসেন জীবন

কথারা হারায় না তো
নিদানের কালে,
উপকারী কথা গেঁথো
সবুজের লালে।।

ভুলে যাই ভুলে যেও
অপকারী প্রথা,
ভালোবাসা ভান হলে
রচে না তো গাঁথা।।

ব্যথারা হারায় না তো
অভিমানে জাগে,
কেউ তা বুঝুক বা না
পাবে ঠিক‌ই ভাগে।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবনগীতি - ৫০৬

"সবাই স্বজন " ব্লগের মূল্যায়ন

জীবনগীতি - ৫১০