বিশ্বশান্তি সংঘ
জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সমগ্র বিশ্বের সকল মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি মাত্র নীতি বা আদর্শ - "সবাই স্বজন" এর ভিত্তিতে ইতিবাচক বা শান্তি প্রিয় মানুষগুলোকে অনলাইনে সংঘবদ্ধ করে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে এই গ্রুপ বা সংঘের প্রতিষ্ঠা।
এই সংঘের প্রধান এবং একমাত্র মূলনীতি হচ্ছে: "সবাই স্বজন"। মানে সমগ্র বিশ্বের সকল মানুষ আত্মীয় বা স্বজন। অর্থাৎ এই নীতি তারাই মান্য করবে যারা জগতের সকল মানুষকে আপনজন মনে করে এবং সে অনুযায়ী জীবন যাপন করে। সে অনুযায়ী জীবন যাপন করা মানে সকলকে সম্মান ও ভক্তি করা, কারো প্রতি ঘৃণা বা বিদ্বেষ নয়, কারো কোনরকম ক্ষতি বা বিরক্তি নয়, সবার সাথে মিলেমিশে হাসি আনন্দে জীবনযাপন করা এবং জীবন মান উন্নয়নের মাধ্যমে ব্যক্তিগত জীবন, পরিবারপরিজন ও মানবজাতির কল্যাণে অংশগ্রহণ ও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সর্বদা সচেষ্ট হওয়া।
নিজের, পরিবারের আর মানবজাতির কল্যাণ করতে চাইলে সকল ধরনের অন্যায়, অনাচার, অবিচার, ব্যভিচার পরিহার করতে হবে।
এই নীতি যারা মেনে চলার চেষ্টা করবেন শুধু তাঁরাই এই সংঘে যোগদান করার যোগ্যতা অর্জন করবেন।
সংখ্যা যত কমই হোক না কেন বিশ্বশান্তি প্রতিষ্ঠার এ অভিযান চলবেই। আমি মরে গেলে কেউ না কেউ এ অভিযান এগিয়ে নিয়ে যাবে এবং আমার দৃঢ় বিশ্বাস এই এক নীতিকে অবলম্বন করে এ বিশাল বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে।
মন্তব্যসমূহ