নতুন চিন্তা ও চেতনা

নতুন চিন্তা ও চেতনা
আনোয়ার হোসেন জীবন
১০/০৫/২০২১

এত ধর্ম, এত বিধিবিধান, রীতি নীতি, নিয়ম কানুন আইন, মতবাদ, মহা মনীষী, মহাগ্রন্থ, মহা বাণী, এত জ্ঞান বিজ্ঞান গবেষণা প্রযুক্তি যন্ত্রপাতি, তারপরও মানুষের জীবনে পরিবারে সমাজে রাষ্ট্রে সর্বোপরি সমগ্র বিশ্বে অন্যায় অনাচার ব্যভিচার অত্যাচার অবিচার মিথ্যাচার কপটতা ভণ্ডামি প্রতারণা দূষণ সবমিলিয়ে সবার জীবনে অশান্তি। পৃথিবীতে খুব কম লোক পাওয়া যাবে যারা পরিপূর্ণ শান্তিতে আছেন।
আমরা যত কষ্টই  সহ্য করি না কেন, আমাদের ছেলে মেয়ে নাতি নাতনি অর্থাৎ পরবর্তী প্রজন্মের জন্য এমন বিভীষিকাময় পরিবেশ রেখে যেতে চাই?
নিশ্চয়ই নয়?
তাহলে কী করতে হবে?
আমাদেরকে এমন উপায় উদ্ভাবন করতে হবে যাতে নিয়ম যত কম হয় এবং মেনে চলা কঠিন নয়।
সকল ধর্ম, মত ও তত্ত্বের সাধারণিকরণ করতে করতে সরলতম সংস্করণ হচ্ছে - "সবাই স্বজন"
এই একটি নীতির মাধ্যমে আমরা সমগ্র বিশ্ববাসী ঐক্যবদ্ধ হয়ে সকল সমস্যার সমাধান করে শান্তিপূর্ণ বিশ্ব এবং স্বর্গীয় পরিবেশ সৃষ্টি করতে পারি।
সৃষ্টিকর্তা আমাদেরকে পরকালে স্বর্গের লোভ দেখিয়ে পৃথিবীকে নরক বানিয়ে রেখেছে, আমরা সকল মানুষ ঐক্যবদ্ধ হলেই পৃথিবীর এই নরককে অনায়াসে স্বর্গে রূপান্তর করতে পারি।
আগামী প্রজন্মের উন্নত জীবনের স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ হতেই হবে।
জানি, মানবজাতির ঐক্যবদ্ধ হওয়া খুব কঠিন কিন্তু যত কঠিনই হোক আমরা যেহেতু সুপরিকল্পিতভাবে সীমিত পরিসরে হলেও শুরু করেছি, এই ঐক্যের পরিধি বাড়তেই থাকবে।
আপনি কি চান না আপনার সন্তানাদী একটা শান্তিপূর্ণ পরিবেশ পাক?
আমি সবাইকে সেই পরিবর্তনের প্রতিশ্রুতি দিচ্ছি।
তাই বলে আমার কথাকে যাচাই বাছাই ছাড়া অন্ধভাবে বিশ্বাস করতে বলছি না।
আমি উপায় দেখাতে চাই।
আমার উপায়কে হাতে কলমে পরীক্ষা করতে কোটি কোটি টাকা খরচ করার দরকার নেই।
বিশেষজ্ঞ না হলেও যে কোন সাধারণ মানুষ একটু গভীরভাবে চিন্তা করলে সহজেই বুঝতে পারবে, আমার প্রস্তাবিত উপায় কতটা কার্যকর হতে পারে।
উপায়গুলো হচ্ছে:
১। যেকোনো একটি প্লাটফর্ম বা ওয়েবসাইটে সবাইকে যুক্ত হতে হবে।
এজন্য আমাদের ওয়েব ডেভেলপারদের এরকম শক্তিশালী একটি প্লাটফর্ম বা ওয়েবসাইট তৈরি করতে হবে।
এরকম শক্তিশালী একটা ওয়েবসাইট তৈরি না হ‌ওয়া পর্যন্ত আমরা কি বসে থাকব?
বসে থাকলেই পিছিয়ে পড়তে হবে।
আগামী প্রজন্মের জন্য যারা শান্তিপূর্ণ উন্নত পরিবেশ চান তারা আপাতত Facebook বা Quora তে "বিশ্বশান্তি সংঘ" গ্রুপে যোগদান করুন এবং আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ও বন্ধুবান্ধবদেরকে যোগদান করতে উদ্বুদ্ধ করুন।
আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনারা যারা এ লেখা পড়ছেন প্রত্যেকেই যদি আন্তরিক ভাবে এগিয়ে আসেন তবে খুব দ্রুত অনেকগুলো মানুষ এক‌ই প্লাটফর্মে সামিল হতে পারব। এভাবে যতবেশি মানুষ ঐক্যবদ্ধ হতে পারব, তত‌ই  শুভ শক্তি শক্তিশালী হবে এবং শান্তি প্রক্রিয়া তত বেশি ত্বরান্বিত ও সহজতর হবে।
তখন আমার উপায় বা পদ্ধতি সকলের কাছে উপযোগী মনে না হলে সবাই মিলে যে সিদ্ধান্ত গ্রহণ করা হবে সে অনুযায়ী কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করলেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব।
সাধক জীবন বলে যাই
ঐক্য ছাড়া উপায় নাই,
ঐক্যবদ্ধ হলে পরে
একক কোনো কর্তা নাই।
তাইতো কোন ভয় নাই
ভয়ের কোন কারন নাই,
সবাই মিলে যা করবে
তার উপরে কথা নাই।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবনগীতি - ৫০৬

"সবাই স্বজন " ব্লগের মূল্যায়ন

জীবনগীতি - ৫১০