জীবনগীতি~ ৪৩৬

জীবনগীতি - ৪৩৬
রচনা : ২৮/০১/২০২২
আনোয়ার হোসেন জীবন

এই বাতাসে বেড়ায় ভেসে (২)
লক্ষ কোটি ওমিক্রন,
ধরে রাখা যায়না সমীরণ, হায়রে
আটকে রাখা যায়না ওমিক্রন।।

ইউরোপ থেকে আমেরিকা
এশিয়া থেকে অস্ট্রেলিয়া (২)
পাসপোর্ট ভিসা লাগেনা তার
থামে না কোনো স্টেশন।।

মাস্ক পরো ভাই পরো রে মাস্ক
গরম পানি ভরো রে ফ্লাস্ক (২)
ঠাণ্ডা যেন লাগে না গায়
গরম গরম করো ভোজন।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবনগীতি - ৫০৬

"সবাই স্বজন " ব্লগের মূল্যায়ন

জীবনগীতি - ৫১০