জীবনগীতি - ৪৪৪
জীবনগীতি - ৪৪৪
রচনা : ১৬/০৭/২০২২
আনোয়ার হোসেন জীবন
উপকার করেছো কত
করছো কত অপকার,
জের যতটা ইতিবাচক
তার ততটা অধিকার।।
অপকার করিয়া যারা
উপকারের ভাব দেখায়,
তাদের চিনতে এই জীবনে
অনেক বছর লেগে যায় (২)
তাইতো জীবন বিনয় করে
যাচাই শেখা দরকার।
জের যতটা ইতিবাচক
তার ততটা অধিকার।।
হাজার কোপে লাঙল বানায়
এক কোপে তা খড়ি হয়,
কোন কথাতে কাটবে কত
বলার আগে ভাবতে হয় (২)
কোনো কথায় বিনয় বোঝায়
কোনো কথায় অহংকার।
জের যতটা ইতিবাচক
তার ততটা অধিকার।।
মন্তব্যসমূহ