জাতীয় দিবস

বাঙালিকে শাসন করেছে
বহু জাতি, বহু বছর ধরে।
বহু বীরের রক্তে স্নাত হয়েছে
এ পূণ্যভূমি বারবার,
তবু সে স্বাধীনতা
অধরাই রয়ে গেছে চারিধার।
অবশেষে উনিশশো একাত্তরে
ছাব্বিশ মার্চের প্রথম প্রহরে
বঙ্গবন্ধু ঘোষণা করে যান,
ত্রিশ লক্ষ প্রাণের দামে
আমরা রেখেছি তার মান।
তাই বাঙালির শ্রেষ্ঠ অর্জন
এই স্বাধীনতা,
আমাদের জাতীয় দিবস।
আজ এই মহান স্বাধীনতা
ও জাতীয় দিবসে
সকলকে উদাত্ত আহ্বান জানাই,
আসুন আমরা জেগে উঠি,
সকল অন্যায় অবিচার দুর্নীতি 
বৈষম্য ও বঞ্চনার বিরুদ্ধে
সোচ্চার হ‌ই।
প্রতিটি শিশু, প্রত্যেক নাগরিক
প্রতিটি কর্মকর্তা - কর্মচারী
নিজেদের দায়িত্ব ও কর্তব্য
সঠিক ভাবে পালন করি।
ব্যক্তিগত দক্ষতা ও যোগ্যতার
উন্নতি ঘটিয়ে সমৃদ্ধ করি -
পরিবার,সমাজ, দেশ ও জাতি।
স্বাধীনতার পর থেকেই
পরাজিত শত্রুরা
পেছনে লেগে রয়েছে
সুযোগের অপেক্ষায়।
সামান্য সুযোগ পেলেই
কৌশলে কাজে লাগাচ্ছে
এদেশকে নষ্ট করার, ভ্রষ্ট করার।
জাতির উন্নতির স্বার্থে
সকলকেই সচেতন হতে হবে
ব্যক্তিগত স্বার্থের লোভে
কেউ যেন না জড়াই
দুর্নীতি ও অন্যায়ের জালে।
সাময়িক সাফল্য আসলেও
পরিণতি খুবই ভয়াবহ
পরবর্তী প্রজন্মের কালে।
প্রযুক্তির পূর্ণতার ফলে
প্রমাণ তো থেকে যাবে
যা কিছুই করো তলে তলে।
"সততাই সর্ব শ্রেষ্ঠ পথ'
এ পথে না চল যদি
হারাবেই রথ।
নিজেরা শুদ্ধ হলে
নেই কোন ভয়,
সাময়িক অসুবিধা
পরিণামে জয়।
জাতীয় দিবসে জাতি
নাহি যদি জাগে,
সুফলের কচি পাতা
খেয়ে যাবে ছাগে।
বিভেদে বিনাশ জাতি
শোনো হে বাঙালি,
শত্রুরা শোধ নেবে
নিজেরা ভাঙ্গালি।
আসো সবে এক হ‌ই
স্বাধীনতা চেতনায়,
সফলতা শোভা পাক
হাসিনার আঙিনায়।




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবনগীতি - ৫০৬

"সবাই স্বজন " ব্লগের মূল্যায়ন

জীবনগীতি - ৫১০