জীবনগীতি- ৪৫১
জীবনগীতি - ৪৫১
রচনা : ২২/১২/২০২২
আনোয়ার হোসেন জীবন
বছর আহে
বছর যায়
বসুধা ধরায়,
যা গেছে তা
কখনো কি
ফিরে পাওয়া যায়?।।
আয়রে আমার
হিয়ার পাখি
গহীন গুহায় আয়,
গভীরে যার অনুরণন
সেই তো সুরে গায়।।
গাইতে হবে
এমনি গান
যা শুনিলে
প্রাণ জুড়ায়,
শুনব না আর
সেসব সুধা
যা আমার
ভেতর পোড়ায়।।
মন্তব্যসমূহ