জীবনগীতি - ৪৫২
জীবনগীতি - ৪৫২
রচনা : ০৭/০১/২০২৩
আনোয়ার হোসেন জীবন
শীতে কাঁপে হাত পাও
আরো কাঁপে ঠোঁট,
বেখেয়ালে হেঁটে যেতে
পায়ে লাগে চোট।।
গাছেদের পাতা ঝরে
হয়ে গেছে শীর্ণ,
মেহগনি বীজগুলো
হয়েছে বিদীর্ণ।।
প্রকৃতির পাঠ নিতে
নেমেছি যে পথে,
বন্ধু খাতার পাতে
রাখি সব গেঁথে।।
মন্তব্যসমূহ