কত বোঝা চাপাইবা

জীবনগীতি - ৪৬৭
রচনা : ১৬/১০/২০২৩
আনোয়ার হোসেন জীবন

আমারে কী কুত্তায় 
কামড়ায় রে,
আমি কেনো মানুষ হ‌ইয়া
মানুষ মারি রে ।।

মানবতার ক্ষতি ক‌ইরা
কেউ পাবা না পাড়,
মানবতার ক্ষতি করা
তাড়াতাড়ি ছাড়।
দুনিয়াতেও সকল হিসাব
দিতে হয় বুঝাইয়া রে।।

নিজে ম‌ইরাও যদি কোনো
রাইখা যাও রে ছাও,
তাহারে চুকাতে হবে
তোমার দেনাটাও।
কত বোঝা চাপাইবা
সন্তানের ঘারে।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবনগীতি - ৫০৬

"সবাই স্বজন " ব্লগের মূল্যায়ন

জীবনগীতি - ৫১০