জীবনগীতি -৪৬৪

জীবনগীতি - ৪৬৪

রচনা : ২৩/০৭/২০২৩

আনোয়ার হোসেন জীবন


মরার পরে কী রবে রে

 দেখো না ভাবিয়া,

 লোক ঠকাইয়া কামাই করলে

 কিসের লাগিয়া।।


মানুষের হক নষ্ট করলে

পাইবা না ক্ষমা,

ব্যাংকে তোমার কোটি টাকা

যত‌ই থাক জমা।

রোজ হাশরে পাওনাদারে

কী দিবা বুঝাইয়া?।।


হালাল রুজি না করিলে

দেহটাই হারাম,

হারাম দেহের এবাদতে

নাই কোনো আরাম।

চক্ষু বুজলে বুঝতে পারবে

কিসের এই দুনিয়া।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবনগীতি - ৫০৬

"সবাই স্বজন " ব্লগের মূল্যায়ন

জীবনগীতি - ৫১০