জীবনগীতি -৪৬২
জীবনগীতি - ৪৬২
রচনা : ১৮/০৭/২০২৩
আনোয়ার হোসেন জীবন
দয়াল রে ও ও ও দয়াল
জায়গা জমি ভাইঙা নিয়া
বানাইলি কাঙাল।।
চার বছরে বাবা নিলি রে দয়াল
দশ বছরে মা,
হিসাবে সব বাকী রইলো রে দয়াল
হইলো না জমা (২)
সিক্সে উইঠা নিজের কাঁধে
তুলছি রে জোয়াল।।
হাল্লা নাই রে কাল্লা নাইরে
কে করে ভরসা?
যৌবনে জুটল না হায়রে
কারো ভালোবাসা (২)
মোহর দিয়া বহর বাড়াইলাম দয়াল
ছিলে আমার ছাল।।
মন্তব্যসমূহ