জীবনগীতি -৪৬৩
জীবনগীতি - ৪৬৩
রচনা : ১৯/০৭/২০২৩
আনোয়ার হোসেন জীবন
বেঁচে থাকা
হলো বিষম দায়। হায়রে
গরমে সিদ্ধ হইয়া গেছি
বারে বারে কারেন্ট যায়।।
কামের কাম তো হয় না কিছু
কারেন খালি ঘাম ঝড়ায়,
ঋণে ধারে জর্জরিত
পাওনাদারে বাসায় যায়।
জিনিসপাতির দাম শুনিলে
চান্দি গরম হইয়া যায়।।
পোলাপানে নেয় না কানে
যতই তাগো বুঝাই কই,
টিভি ফোনে ব্যস্ত থাকে
পড়ে নাতো পড়ার বই।
বাংলা গানে মন ভরে না
অন্য ভাষায় গান গায়।।
রচনা : ১৯/০৭/২০২৩
আনোয়ার হোসেন জীবন
বেঁচে থাকা
হলো বিষম দায়। হায়রে
গরমে সিদ্ধ হইয়া গেছি
বারে বারে কারেন্ট যায়।।
কামের কাম তো হয় না কিছু
কারেন খালি ঘাম ঝড়ায়,
ঋণে ধারে জর্জরিত
পাওনাদারে বাসায় যায়।
জিনিসপাতির দাম শুনিলে
চান্দি গরম হইয়া যায়।।
পোলাপানে নেয় না কানে
যতই তাগো বুঝাই কই,
টিভি ফোনে ব্যস্ত থাকে
পড়ে নাতো পড়ার বই।
বাংলা গানে মন ভরে না
অন্য ভাষায় গান গায়।।
মন্তব্যসমূহ