জীবনগীতি -৪৬০

জীবনগীতি - ৪৬০

রচনা : ২৩/০৬/২০২৩

আনোয়ার হোসেন জীবন


শুধু লেখার লেখা

লিখে ফেললেই নয়,

শুধু শতশত হাজার বছর নয়,

লাখো বছর পরেও যেন লেখা

গ্রহণযোগ্য রয়;

সেই কথাটা একটুখানি

ভাইবা দেখতে কয়,

সেই ভাবাটা একটুখানি 

শুইনা ল‌ইতে কয় ।।


লেখার আগে পড়ো আরও

দেখো শোনো বেশি,

সীমিত নয় পরিসরে

দেশি ও বিদেশি (২)

যত জনে যাহাই বলুক

বিবেক করো জয়।।


নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি

ন‌ইলে বিবেক ক্ষয়,

সাধনা ভজিতে হবে

জয় করে ছয় (২)

ভয় করিলে জয় না মিলে

ভুল করিলে লয়।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবনগীতি - ৫০৬

"সবাই স্বজন " ব্লগের মূল্যায়ন

জীবনগীতি - ৫১০