জীবনগীতি -৪৬১
জীবনগীতি - ৪৬১
রচনা : ০৬/০৭/২০২৩
আনোয়ার হোসেন জীবন
অনেক অনেক বছর পরে
দেখেছি দু'চোখ ভরে,
আহা! কী শান্তি পেয়েছি মনে
বোঝাবো কেমন করে? ।।
বৃষ্টির এত রূপ, দেখেছি তো কতবার
তবুও নজর কাড়ে,
জানালার ধারে ধারে পথের মোড়ে মোড়ে
যমুনা নদীর পাড়ে (২)
আলো ছায়া খেলে যায় অচেনা মায়ায়
আচানক আজব স্বরে।।
মন্তব্যসমূহ