জীবনগীতি -৪৬৮

জীবনগীতি - ৪৬৮

রচনা : ১৫/১১/২০২৩

আনোয়ার হোসেন জীবন


কোথাও আটকায় না জীবন

রহে না স্থির

এই জগতে বন্ধু আমার

মস্ত বড় বীর।।


কোন পথে কোথায় গড়াবে

পাইবা না ভাবিয়া,

এক পলকে কোথায় যাবে

পাইবা না খুঁজিয়া।

যেইটুকু ক্ষণ পাইছো কাছে

ক‌ইরো না অস্থির।।


মায়া ভিন্ন অন্য কোনো

ক‌ইরো না রে ফন্দি,

ভয় দেহাইয়া কাউরে কভু

ক‌ইরো না বন্দী।

ছাইড়া দিলেও ফিরা আসলে

ক‌ইরো না জাহির।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবনগীতি - ৫০৬

"সবাই স্বজন " ব্লগের মূল্যায়ন

জীবনগীতি - ৫১০