জীবনগীতি -৪৬৫

জীবনগীতি - ৪৬৫

রচনা : ২৯/০৭/২০২৩

আনোয়ার হোসেন জীবন


মা মাগো মা

তোমার তুলনা মাগো

আর কেহ না।।


তোমার দেহের রক্ত মাংসে

গড়া এই দেহ,

তোমার মত আমার ব্যথা

বুঝে না কেহ।

তোমার মত এই অভাগায়

কে করে ক্ষমা।।


কত কষ্ট করো তুমি

আমার সুখের লাগি,

তোমার মত কেউ হবে না

আমার দুঃখের ভাগি।

তোমায় বলার অনেক কথা

হয়েছে জমা।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবনগীতি - ৫০৬

"সবাই স্বজন " ব্লগের মূল্যায়ন

জীবনগীতি - ৫১০