জীবনগীতি -৪৫৭

জীবনগীতি - ৪৫৭

রচনা : ০৮/০৩/২০২৩

আনোয়ার হোসেন জীবন


টাকা টাকা টাকা টাকা

টাকাটাই সব,

টাকা ছাড়া মানুষেরা

দাফনের শব ।।


টাকা যার কাড়ি কাড়ি 

তার তত বাড়ি গাড়ি,

সারি সারি কত শাড়ি

জোটে যত সেরা নারী।

খুশির তুফান ছোটে

জুড়ে কলরব ।।


ট্যাকা নাই তাই ছ্যাকা 

চেহারাটা ভ্যাবাচ্যাকা,

চাউনিটা আঁকাবাঁকা

ফুরায় না তার ঠ্যাকা।

তার উপরে পড়ে যত

খোদার গজব ।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবনগীতি - ৫০৬

"সবাই স্বজন " ব্লগের মূল্যায়ন

জীবনগীতি - ৫১০