জীবনগীতি -৪৬৯

জীবনগীতি - ৪৬৯

রচনা : ০৫/১২/২০২৩

আনোয়ার হোসেন জীবন


শুধুই লাইক

আর কিছু নয়?

এভাবে কি 

ভালোবাসা হয়?।।


আঙুল পরশ তব

বুলাও বুকে,

আবেগের আকুলতা

নেব গো শুঁকে(২)

দূরত্ব দূর করে

কাটাও সময়।।


এটুকু সময় আর

নয় রাগারাগী,

ভালো লাগা স্মৃতিটুকু

কোরো ভাগাভাগি(২)

ওটুকু প্রয়াস তব

দিতে পারে জয়।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবনগীতি - ৫০৬

"সবাই স্বজন " ব্লগের মূল্যায়ন

জীবনগীতি - ৫১০