জীবনগীতি -৪৬৬

জীবনগীতি - ৪৬৬

রচনা : ৩০/০৭/২০২৩

আনোয়ার হোসেন জীবন


বঙ্গবন্ধুর সোনার বাংলা

করতে হলে উন্নয়ন,

বেসরকারি শিক্ষা করো

 জাতীয়করণ।।


ডিজিটাল বাংলাদেশ এখন

আর‌ও স্মার্ট হ‌ইতে চায়,

জাতি গড়ার যে কারিগর

তাগোরে পিছে ফেলায়।

শিক্ষকেরা ভাত না পেলে

জাতি গড়বে কিসের বলে?

এই কথাটা বুঝতে হলে

খুঁজতে হবে মূল কারণ।।


বেসরকারি শিক্ষকেরা

সাতানব্ব‌ই ভাগ পড়ায়,

তবু তারা মাসের শেষে

সবচেয়ে কম বেতন পায়।

এক হাজার বাড়ি ভাড়া

কেমন করে বাঁচে তারা,

পাঁচ শ' টাকা মেডিকেলে

বাইচা থাকতে হয় মরণ।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবনগীতি - ৫০৬

"সবাই স্বজন " ব্লগের মূল্যায়ন

জীবনগীতি - ৫১০