জীবনগীতি-৪৭৫

জীবনগীতি - ৪৭৫
রচনা : ১৪/০১/২০২৪
আনোয়ার হোসেন জীবন
তাল: ঝুমুর

হারাইলে ধন
খুঁজবি রে মন,
আর তো ফিরা
পাইবি না,
একবার গেলে
আর তো ফিরে না,
মানুষ, একবার গেলে
আর তো ফিরে না।।

চার বছরে গেলো রে বাবায়
দশ বছরে মা হারাইয়া
কান্দিলাম ধূলায় (২)
কত জনে আদর করলো রে
সেই দরদ তো পাইলাম না।।

সবার বড় ছিল যে এক বোন
আমার জন্মের আগেই সেও হারাইলো
দেখি নাই কখন (২)
সেই যে আসাম চ‌ইলা গেলো রে
আজ‌ও এক বার‌ও তো দেখলাম না।।
নিচের চ্যানেলে গানটি দেখতে পারেন:
https://www.youtube.com/@Anwar_Hossain_Jeebon


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবনগীতি - ৫০৬

"সবাই স্বজন " ব্লগের মূল্যায়ন

জীবনগীতি - ৫১০