জীবনগীতি -৪৭৩
জীবনগীতি - ৪৭৩
রচনা : ০৫/০১/২০২৪
আনোয়ার হোসেন জীবন
দেওয়ান শাহ্
ও দেওয়ান শাহ্,
কোনো কিছু চাই না তোমার
শুধুই ভালবাসা।।
প্রদ্যুৎ নগর নামটি ছিল
এই এলাকার,
তোমার নামে দেওয়ানগঞ্জ
হইল প্রচার (২)
ব্রহ্মপুত্র নদের তীরে
মডেল থানার ভিতরে(২)
চিরদিনের বানাইছো বাসা।।
এই এলাকার হিন্দু মুসলিম
সবার চোখের মণি,
এই জগতে তোমার মত
কে আছে ধনী? (২)
আমায় দিও ভরসা
সুরে যোগাইও ভাষা (২)
শুনেছি তো কত জনের
পুরাইছো আশা।।
{বাউল সমিতির ফজলু ভাইয়ের উপদেশ অনুসারে দেওয়ান শাহ্ এর উদ্দেশ্যে রচিত}
মন্তব্যসমূহ