জীবনগীতি -৪৭২

জীবনগীতি - ৪৭২

রচনা : ০৯/১২/২০২৩

আনোয়ার হোসেন জীবন


জীবন কাটাইয়া

যাইবো মরিয়া,

মানুষের উপকারে

যাই গো গড়িয়া।।


গড়তে হবে এমন জিনিস

হয় যেন উপকার,

কখনো কাহারও যেন

হয় না অপকার।

সকল সময় যাইতে হবে

উন্নতি করিয়া।।


অপকার করিয়া কারো

পাইবা না রে ছাড়া,

যায়গা মত যাইয়া তোমায়

খাইতে হবে ধরা।

সঠিক পথে চললে সহজ

পার হ‌ওয়া দরিয়া।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবনগীতি - ৫০৬

"সবাই স্বজন " ব্লগের মূল্যায়ন

জীবনগীতি - ৫১০