ভাষার গান

ভাষার গান
রচনা:আনোয়ার হোসেন জীবন
  সুর: শংকর পাল রিংকু

রক্ত দিয়ে কিনে এনেছি
আমার মায়ের ভাষা,
মুছে দিতে চেয়েছিল
পশ্চিমা সর্বনাশা ।।

ওরা পারেনি কোন দিন
পারবে না কখনও
বার বার হারতে হবে,
এদেশের বুক থেকে
তাদের অনুসারী
চিরতরে মুছে যাবে ।
আজ ভাষাদিবসে
লওরে শপথ
হৃদয়ে জাগাও আশা ।।

পরাজিত সেই
বেহায়ার বংশ
আবার গজায় মাথা,
নতুন প্রজন্ম জেগেছে এবার
তাদের দিতে বাধা ।
ওদের যারা ঠাঁই দিয়েছে
মিটবে না তাদের আশা ।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবনগীতি - ৫০৬

"সবাই স্বজন " ব্লগের মূল্যায়ন

জীবনগীতি - ৫১০