জীবনগীতি-৪৮১

জীবনগীতি - ৪৮১
রচনা : ৫ বৈশাখ ১৪৩১
১৮ এপ্রিল২০২৪
আনোয়ার হোসেন জীবন

আইবো রে আইবো রে 
আমার বাসরে,
একটু আগে মোবাইল ফোনে
খবর পাইছি রে।।

এই জগতে যত গ্রহ
সবার ভীষণ গতি,
বন্ধু কাছে না থাকিলে 
আমার যে দুর্গতি (২)
গতির স্রোতে সাগর পোতে 
আমায় ভাসাও রে।।

বৈশাখীর এই বিরাণ বুকে 
বর্ষা হ‌ইয়া আসো,
জলের ধারায় হৃদয় পাড়ায়
সজীবতায় ভাসো (২)
এই জীবনের অভাব ভুলে 
একটু হাসো রে।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবনগীতি - ৫০৬

"সবাই স্বজন " ব্লগের মূল্যায়ন

জীবনগীতি - ৫১০