জীবনগীতি -৪৮২
জীবনগীতি - ৪৮২
রচনা : ৭ বৈশাখ ১৪৩১
২০ এপ্রিল২০২৪
আনোয়ার হোসেন জীবন
বুকের ভিতর কষ্ট নিয়া
কেমনে সুখের গান গাই,
এত ভণ্ড হইতে পারি নাই
আমি এত ভণ্ড হইতে পারি নাই।।
সারা জনম সইলাম বঞ্চনা
সেইটা কইতেও দিল না,
জমাট বাঁধা ব্যথার পাহাড়
বইতে পারি না (২)
সবাই শুধু সুখ খুঁজে
কষ্ট শোনার সময় নাই।।
সবাই শুধু কাইড়া নিতে চায়
কেহ ফেরত নাহি দেয়,
কুলাইতে পারি না আমি
সংসারেরো ব্যয় (২)
চোর পুলিশে যুক্তি করে
সাধুরে দেয় জেলখানায়।।
মন্তব্যসমূহ