জীবনগীতি -৪৮৩

জীবনগীতি - ৪৮৩

রচনা : ৮ বৈশাখ ১৪৩১

২১ এপ্রিল২০২৪

আনোয়ার হোসেন জীবন


সবার মতের শ্রদ্ধা জানাই

কারো প্রতি ঘৃণা নাই,

আমার মতো 

আমি চলতে চাই।।


সারাটা জনম ভরিয়া 

আমি গেলাম পড়িয়া,

একেক মতে একেক জনে 

যায় যে জুড়িয়া (২)

সবার সাথে মিলতে পারে 

এমন কোনো পথই নাই।।


সবাই স্বজন এই কথাটা 

মেনে চললে পরে,

সবাইকে বাঁধিতে পারো

ভালবাসার ডোরে (২)

পাগল জীবন বিনয় করে 

সবার মাঝে ঐক্য চাই।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবনগীতি - ৫০৬

"সবাই স্বজন " ব্লগের মূল্যায়ন

জীবনগীতি - ৫১০