জীবনগীতি -৪৮৪

জীবনগীতি - ৪৮৪

রচনা : ১৬ বৈশাখ ১৪৩১

২৯ এপ্রিল২০২৪

আনোয়ার হোসেন জীবন


যাহার সনে যতটা ক্ষণ 

সময় কাটাই,

তার জীবনের সেই সময়টায়

ভাগ বসাই,

এক‌ই ভাবে আমার জীবন

তারে সঁপে দেই।।


জীবন হলো বছর মাস আর

দিনের সমষ্টি,

প্রতিটি মূহুর্ত তাই

এড়ায় না দৃষ্টি।

সময় হত্যা করে যারা 

তারা তো কসাই।।


প্রয়োজনে সবার কাছেই 

যেতে আমায় হবে,

বাকি সময় খুঁজতে হবে 

জ্ঞানী কারা ভবে।

সবার মতের যুক্তি বুঝে

তবেই পা বাড়াই।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিশ্বের প্রযুক্তিবিদ ও উদ্ভাবকদের প্রতি এক শিক্ষক ও সৃজনশীল কর্মীর খোলা চিঠি: "সবাই স্বজন" দর্শনের আলোকে এআই গঠন An Open Letter to Global Innovators: Shaping AI through the "Sobai Shojon" Philosophy

জীবনগীতি - ৫০৬

"সবাই স্বজন " ব্লগের মূল্যায়ন