জীবনগীতি -৪৮৬

জীবনগীতি - ৪৮৬

রচনা : ২১ বৈশাখ ১৪৩১

৪ মে ২০২৪

আনোয়ার হোসেন জীবন


জলের ধর্ম নিম্নগামী 

অগ্নি উর্ধ্বে গমন,

মৃত্তিকা নড়ে না নিজে 

বায়ুর ধর্ম চলন।।


সকল বস্তুর এক‌ই ধর্ম

এক‌ই রকম কাজ,

মানুষের ধর্ম কেন 

হরেকরকম আজ?

একেক জনে করে কেন 

একেক ধর্ম পালন।।


হাজার বাদ্য বাজতে পারে

এক‌ই রকম সুরে,

জীবের সেরা মানুষ তবু

থাকে দূরে দূরে (২)

আসল ধর্ম মানবতা 

বলেছেন লালন।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবনগীতি - ৫০৬

"সবাই স্বজন " ব্লগের মূল্যায়ন

জীবনগীতি - ৫১০