জীবনগীতি -৪৯০

জীবনগীতি - ৪৯০
রচনা : ০৫ শ্রাবণ ১৪৩১
২০ জুলাই ২০২৪
আনোয়ার হোসেন জীবন

     ।। অপরের অপকার।।

অপরের অপকার ক‌ইরা
পাইবা না রে পার,
দিনে দিনে বাড়াইও না 
নিজের কাঁধের ভার।।

যত‌ই চালাক 
হ‌ও না কেন ভাই,
চালাকি ধরিতে পারে 
লোকের অভাব নাই (২)
সময় মতো বুঝাই দিবো 
পাইবা না রে ছাড়।।

ধার করিলে শোধ দিতে হয়
এই দুনিয়ার রীতি,
কোনো কিছুই যায় আসে না 
থাকলে রে পিরিতি (২)
দুশমনি করিয়া কিগো 
পাইবা উপকার।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবনগীতি - ৫০৬

"সবাই স্বজন " ব্লগের মূল্যায়ন

জীবনগীতি - ৫১০