জীবনগীতি -৪৯২
জীবনগীতি - ৪৯২
রচনা : ০১ আশ্বিন ১৪৩১
১৬ সেপ্টেম্বর ২০২৪
আনোয়ার হোসেন জীবন
কষ্টে আমার অন্তর তিতা
কণ্ঠে সুরের মধু নাই,
কষ্টের কথা কারে বা শুনাই
আমার কষ্ট বুঝার
কোনো বান্ধব নাই।।
ছোটো বেলায় হারাইলাম বাপমাও
আমি ঘুরলাম কত গাঁও,
অন্তরের ভালোবাসা
পাইলাম না কোথাও (২)
সবাই শুধু স্বার্থ খুঁজে
কষ্ট বুঝার কেহ নাই।।
অন্তরেতে ধরিলেরে ঘুণ
তাহা যায় না করা খুন,
দিনেদিনে দিলের দংশন
দ্বিগুণ চারিগুণ (২)
দুই দিনের এই দুনিয়াতে
দুঃখের তরী বাই।।
রচনা : ০১ আশ্বিন ১৪৩১
১৬ সেপ্টেম্বর ২০২৪
আনোয়ার হোসেন জীবন
কষ্টে আমার অন্তর তিতা
কণ্ঠে সুরের মধু নাই,
কষ্টের কথা কারে বা শুনাই
আমার কষ্ট বুঝার
কোনো বান্ধব নাই।।
ছোটো বেলায় হারাইলাম বাপমাও
আমি ঘুরলাম কত গাঁও,
অন্তরের ভালোবাসা
পাইলাম না কোথাও (২)
সবাই শুধু স্বার্থ খুঁজে
কষ্ট বুঝার কেহ নাই।।
অন্তরেতে ধরিলেরে ঘুণ
তাহা যায় না করা খুন,
দিনেদিনে দিলের দংশন
দ্বিগুণ চারিগুণ (২)
দুই দিনের এই দুনিয়াতে
দুঃখের তরী বাই।।
মন্তব্যসমূহ