জীবন গীতি -৪৯৫

জীবনগীতি - ৪৯৫

রচনা : ২১  পৌষ ১৪৩১

০৫ জানু. ২০২৫

আনোয়ার হোসেন জীবন


চাহিদা কমাই বাড়াই চিন্তা 

কিভাবে কল্যাণ কত মানুষের,

কূটনীতি করিয়া ক্ষতি

করিলে তুল্য

মীর জাফরের।।


যেই কাজের সুযোগ্য আমি 

সেই কাজ করতে চাই,

সেই দায়িত্ব নেই না কাঁধে 

যার যোগ্যতা নাই।

অপদার্থের আস্ফালনের

অভাব নাই ভাঁড়ের।।


যতই দেখাক বিশ্ব অণ্ড

তাহাতে হ‌ইবো না ভণ্ড,

বিচার হবে প্রতি দণ্ড

দোষী হ‌ইলে ভুগিবো দণ্ড।

অকাজ করে আশা করা 

যায় কি গো ভালো ফলের?।।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবনগীতি - ৫০৬

"সবাই স্বজন " ব্লগের মূল্যায়ন

জীবনগীতি - ৫১০