আশার ঝিলিক (কবিতা)

আশার ঝিলিক 

আনোয়ার হোসেন জীবন  

রচনা: ২৮/০২/২০২৫


অনন্ত আকাশের উদগীরনে

আতংকিত আমজনতার অংশে 

আমিও একজন অতিসাধারণ ,

কোটি কোটি জনগণ সাজা ভোগে অকারণ

একজনের অহংকার বশে।

হায়েনার হুঙ্কারে তটস্থ তল্লাটে 

চুনোপুঁটি ছোটে দিগ্বিদিক,

ভবের এ রোশনাই ভয়ের অভাব নাই 

তবু জাগে আশার ঝিলিক।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবনগীতি - ৫০৬

"সবাই স্বজন " ব্লগের মূল্যায়ন

জীবনগীতি - ৫১০