জীবনগীতি - ৪৯৮

জীবনগীতি - ৪৯৮
রচনা : ০৬ জৈষ্ঠ্য ১৪৩২
২০ মে ২০২৫
আনোয়ার হোসেন জীবন

ভাত খায় ভাতারের 
গীত গায় নাগরের,
এমন‌ই কাহিনী 
চলিছে নগরের।।

ভরসা ভক্তি 
নাই রে ভালোবাসা,
ভয় ধরায় শুধু 
কেবলই পাওয়ার আশা (২)
মহারানী নিজে
ভার দেয় চাকরের।

মরণের ভয়
যে করে জয়,
তার থাকে না 
হারানোর ভয় (২)
যে ডরার তার 
তত‌ই ডর।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবনগীতি - ৫০৬

"সবাই স্বজন " ব্লগের মূল্যায়ন

জীবনগীতি - ৫১০