জীবনগীতি - ৫০০

জীবনগীতি - ৫০০
রচনা : ১৬ শ্রাবণ ১৪৩২
৩১ জুলাই ২০২৫
আনোয়ার হোসেন জীবন

ব্যয় না বাড়াই বিনিয়োগে
ব্যস্ত বাবু বারো মাসই,
তাইতো তাহার মুখে সদাই
লেগে আছে মিস্টি হাসি।।

যতসামান্য গ্রহণ করি
অনেককিছু দিতে পারি (২)
এটাই হলো বাহাদুরি
যেতে হয় না গয়া কাশি।।

শিখতে যদি থাকো রাজি
গান শোনাবো তোমায় আজি (২)
তা নাহলে শুনতে চেয়ো না
এর চে ভালো হাসাহাসি।। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবনগীতি - ৫০৬

"সবাই স্বজন " ব্লগের মূল্যায়ন

জীবনগীতি - ৫১০