পোস্টগুলি

জীবনগীতি - ৪৫০

জীবনগীতি - ৪৫০ রচনা : ২৩/১১/২০২২ আনোয়ার হোসেন জীবন দোলে দোলে দোলে রে দোলে দোলে দোলে, কোলে খোলে গোলে রে চোলে তোলে ফোলে।। ভোলে ভোলে ভোলে রে ভোলে ভোলে ভোলে, ঘোলে জলে মিলে রে ঝোলে জলে মিলে।। ছলে বলে কলে রে ছলে বলে কলে, গড়ালে ছড়ালে আর গেলালে গুগলে।।

জীবনগীতি - ৪৪৯

জীবনগীতি - ৪৪৯ রচনা : ২১/১১/২০২২ আনোয়ার হোসেন জীবন গাইবো কোথায় আমার গান, পাবো কোথায় এই বাগান।। একে একে যায় হারিয়ে, গাছ কাটে আর দেয় দোকান।। সব হারালেও মন থাকে তো শুনতে পারি পাতলে কান।।

জীবনগীতি - ৪৪৮

জীবনগীতি - ৪৪৮ রচনা : ০৩/১১/২০২২ আনোয়ার হোসেন জীবন সুখ সুখ সুখ সুখ সুখ জাগেরে, সুখ সুখ সুখ সুখ সুখ লাগেরে।। অসুখবিসুখ ভুলে হাসুক খেলুক, প্রমুখ সমুখে থাক খুলুক দেখুক (২) বিমুখ করো না কভু চাঁদ মুখে রে।। আশুক মাশুক মিলে খুঁজুক খেলুক, গলুক গিলুক তবু জানুক চিবুক (২) ধুকপুক ধুকপুক বুক কাঁপে রে।।

জীবন বচন

দুধ ডিম মধু কলা এলাচ রসুন, ডার্ক চকলেট খেয়ো বাড়াতে আগুন।

জীবনগীতি - ৪৪৭

জীবনগীতি - ৪৪৭ রচনা : ১৭/০৯/২০২২ আনোয়ার হোসেন জীবন এই জগতে কে বা কাহার? স্বার্থ বিনে সবই আঁধার। বস্তুই ধর্ম পালন করে, মানুষ করে স্বার্থ উদ্ধার।।  জল কখনো রয় না অসমান, যদি না বায়ু তোলে তুফান (২) সকল তরল নিচুতে গড়ায়, তাপ পেলে হয় ঊর্ধ্ব বিহার।। তাপ না পেলে লোহা না গলে, স্বার্থ পেলে নেতাও টলে (২) স্বার্থ হানি হয় যখনি, দ্বন্দ্বে জড়ায় কোন সে আকার।।

জীবনগীতি - ৪৪৪

জীবনগীতি - ৪৪৪ রচনা : ১৬/০৭/২০২২ আনোয়ার হোসেন জীবন উপকার করেছো কত করছো কত অপকার, জের যতটা ইতিবাচক তার ততটা অধিকার।। অপকার করিয়া যারা উপকারের ভাব দেখায়, তাদের চিনতে এই জীবনে অনেক বছর লেগে যায় (২) তাইতো জীবন বিনয় করে যাচাই শেখা দরকার। জের যতটা ইতিবাচক তার ততটা অধিকার।। হাজার কোপে লাঙল বানায় এক কোপে তা খড়ি হয়, কোন কথাতে কাটবে কত বলার আগে ভাবতে হয় (২) কোনো  কথায় বিনয় বোঝায় কোনো কথায় অহংকার। জের যতটা ইতিবাচক তার ততটা অধিকার।। 

জের (বিয়োগ ফল)